৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস শুরু

জাতীয় অর্থনীতি স্পোর্টস: উদীয়মান খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ও দেশের টেবিল টেনিসের মানোন্নয়নের লক্ষ্যে বিকেএসপিতে শুরু হয়েছে ‘৮ম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’।

রোববার (৮ নভেম্বর) বিকেএসপির মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮টি দলের মোট ১০৯ জন টেবিল টেনিস খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন, যার মধ্যে ৭২ জন ছাত্র এবং ৩৭ জন ছাত্রী। স্বাগতিক বিকেএসপির নিজস্ব ৩৭ জন খেলোয়াড়ও (২০ ছাত্র ও ১৭ ছাত্রী) এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধি ও দেশের টেবিল টেনিসকে আরও এগিয়ে নিতে বিভিন্ন বয়সভিত্তিক ইভেন্টে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

জা. অর্থনীতি/এআর