আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার (৪ নভেম্বর) তিনি বলেছেন, এ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। বরং ডেমোক্র্যাটরা এমন উদ্যোগ নিলে রাজনৈতিকভাবে উল্টো বিপাকে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় অভিশংসনের বিষয়ে ডেমোক্র্যাটদের সম্ভাব্য উদ্যোগ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে তিনি ‘একটুও’ চিন্তিত নন।

ট্রাম্প বলেন, ‘না, না, না – একটুও না।

তিনি আরও বলেন, আমার মনে হয়, তারা যদি এমনটা করে, তাহলে ডেমোক্রেটিক পার্টি ধ্বংস হয়ে যাবে। কারণ, কোনো কারণ ছাড়াই অভিশংসনের উদ্যোগ নেওয়া হবে।

কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনের কাজে বাধা সৃষ্টি না করলে তাদের সঙ্গে সমঝোতা সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ধ্বংসাত্মক কিছু করতে না চাইলে সম্ভবত তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে। তবে আমার হাতে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।’

মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে দলটির একের পর এক নির্বাচনি সাফল্যের মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো।

সূত্র: আনাদোলু এজেন্সি

—জা.অর্থনীতি/জেআরটি