সেন্ট জনসের পথে হুমায়ুন কবির
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক। এ লক্ষ্যে গতকাল (৩১ অক্টোবর) সকালে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন। দুবাই ও লন্ডন হয়ে রোববার (১ নভেম্বর) তার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি 'কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক' এর উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এই সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

—জা.অর্থনীতি/আইবিএম