পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩ শতাধিক রোগী
ছবি: জাতীয় অর্থনীতি

পটুয়াখালী প্রতিনিধি: প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী শাখা। এ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে জেলার ৩ শতাধিক রোগীকে সেবা দিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহরের তিতাস মোড় এলাকার সুরাইয়া ভিলা চত্বরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মো. তাসনিম রহমান, ডা. মো. মাহামুদুল আমিন, ডা. প্রান্ত মন্ডল, ডা. মাতির আহমেদ, ডা. জাইমা সুলতানা, ডা. আয়শা সিদ্দিকা ও ডা. জনি সরকার। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা মো. দেলোয়ার হোসেন, তারেক সিদ্দিকী, রিয়াজ সিদ্দিকী, ফেরদাউস, রিজভী ও মহিবুল্লাহসহ অন্যান্য নেতাকর্মী।

যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী জানান, মেডিকেল ক্যাম্প থেকে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে