ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত

জাতীয় অর্থনীতি বিনোদন: রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে দেওয়া ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করেছেন বোম্বে হাইকোর্ট। এতে আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন এই অভিনেতা। আগামী ২ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

জানা গেছে, মার্কিন নাগরিক ইমরান খানের কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাকে ব্যাখ্যার সুযোগ না দিয়েই ভারত ছাড়ার নির্দেশ দেয় বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান।

image

শুনানিতে আইনজীবী জানান, ইমরান কোনো আইন লঙ্ঘন করেননি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আদালতকে জানান, পরবর্তী শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। এর ভিত্তিতে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চ নির্দেশটির কার্যকারিতা স্থগিত করেন।

ছোটবেলা থেকেই ভারতে বেড়ে ওঠা ইমরান খান মুম্বাই পুলিশ ও এফআরআরওর এই পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

জা. অর্থনীতি/এআর