আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে অনুভূত এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির মাত্রা নিয়ে প্রাথমিক হিসাবে ভিন্নতা ছিল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রথমে এর মাত্রা ৫ দশমিক ৮ বলে অনুমান করেছিল। পরে তথ্য সংশোধন করে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করে সংস্থাটি।

ইএমএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯০ কিলোমিটার গভীরে। গভীর ভূগর্ভে উৎপত্তি হওয়া এই কম্পনের কারণে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে এই নির্দিষ্ট ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নতুন কোনো তথ্য না থাকায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জা.অর্থনীতি/এসআই