দেশে প্রথম ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু করলো এনআরবি ব্যাংক
ছবি: সংগৃহীত

কর্পোরেট ডেস্ক: ‘এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক’ এই স্লোগানকে সামনে রেখে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি.। বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এই সেবা চালু করলো এনআরবি ব্যাংক।

রোববার (২৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান আনুষ্ঠানিকভাবে এই প্রডাক্ট চালু করেন। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালবৃন্দ আনোয়ার উদ্দিন ও কিমিওয়া সাদ্দাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হুদা ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে