অপপ্রচারের বিরুদ্ধে সরব এবার মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বানোয়াট কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়ে বিষয়টিকে বিনোদন নয়- বরং স্পষ্ট ‘অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, সামান্য কিছু ভিউ, লাইক কিংবা ডলার উপার্জনের লোভে অন্যকে অপমান করা কখনোই জীবিকার সঠিক মাধ্যম হতে পারে না। এটি কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, বরং সামগ্রিক সামাজিক অবক্ষয়ের চিত্র।
মেহজাবীন আরও প্রশ্ন তোলেন, কাউকে সম্মান জানানোর জন্য কেন তাকে পরিবারের সদস্য ভেবে চিন্তা করতে হবে? একজন মানুষ হিসেবেই তো প্রত্যেকের সম্মান পাওয়ার অধিকার রয়েছে।

যারা না বুঝে কিংবা জেনেশুনে এমন বিকৃত ও ক্ষতিকর কনটেন্ট শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান এই অভিনেত্রী। অপরাধীর অপরাধে অংশীদার না হয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জা. অর্থনীতি/এআর