কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর আর নেই

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকর আর নেই। গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন বিশ্বনাথ পাটেকর (নানা পাটেকর)। নিখুঁত অভিনয়শৈলী ও দাপুটে সংলাপ পরিবেশনের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’,                                                                                                                                    ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশোবন্ত’-এর মতো কালজয়ী চলচ্চিত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে রয়েছে। ২০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অপহরণ’, ‘ট্যাক্সি নম্বর ৯২১১’, রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ এবং জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে মারঠি ছবি ‘নটসম্রাট’-এর জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জয় করেন। সর্বশেষ তাকে ‘হাউজফুল ৫’ চলচ্চিত্রেও দেখা গিয়েছিল।

অভিনয়ের পাশাপাশি সংগীত জগতেও তার বিচরণ ছিল। ‘যশোবন্ত’, ‘ওয়াজুদ’ ও ‘আঁচ’ সিনেমায় নেপথ্য কণ্ঠশিল্পী  হিসেবে গান গেয়েও তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।