বিশ্বব্যাংকের প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রী বললেন ‘ওয়েট অ্যান্ড সি’

অনলাইন ডেস্ক: ২০২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪ শতাংশে নামবে—বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'ওয়েট অ্যান্ড সি'।

মঙ্গলবার (৬ অক্টোবর) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকেরা বিশ্বব্যাংকের সর্বশেষ প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে জবাবে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে এনবিআর কার্যালয় ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

এর আগে, আজ (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ 'সাউথ এশিয়া ইকোনমিক আপডেট' প্রতিবেদনে ২০২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। আফগানিস্তানের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই সর্বনিম্ন প্রবৃদ্ধির পূর্বাভাস।

নতুন এই পূর্বাভাস বিশ্বব্যাংকের আগের পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কম।

বিশ্বব্যাংক বলেছে, জ্বালানির উচ্চমূল্য থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় বেশি স্থিতিস্থাপকতা দেখিয়েছে। ২০২৬ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

২০২৭ সালেও প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশে শক্তিশালী থাকবে বলে ধারণা করা হচ্ছে।

—জা.অর্থনীতি/আরএস