বিনোদন ডেস্ক: অজয় দেবগন অভিনীত বহুল আলোচিত বলিউড সিনেমা ‘দৃশ্যম থ্রি’ বক্স অফিসে দারুণ সাফল্য নিয়ে যাত্রা শুরু করেছে। অভিষেক পাঠক পরিচালিত এবং ১১০ কোটি রুপি বাজেটে নির্মিত ফ্র্যাঞ্চাইজিটির এই তৃতীয় কিস্তিটি গত ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রায় ৪ হাজার পর্দায় মুক্তি পায়। চলতি বছরে বলিউডে মুক্তির প্রথম দিনে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় এটি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর টু’ (৭৩ কোটি রুপি)-এর পরেই দ্বিতীয় স্থানে (৬১ কোটি রুপি) জায়গা করে নিয়েছে।
সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একে সাড়ে ৪ রেটিং দেওয়ার পাশাপাশি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের বিশ্লেষকরাও সিনেমাটির প্রশংসা করেছেন। ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, প্রথম দুইদিনে ভারতে সিনেমাটির গ্রস আয় ১৩৮ দশমিক ৬০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৭ দশমিক ১০ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৬ কোটি টাকা (যদিও বলি মুভি রিভিউজের মতে বিশ্বব্যাপী আয় ৯০ দশমিক ৮৫ কোটি রুপি বা ১-৫ কোটি টাকা)।
‘দৃশ্যম টু’-এর শেষ থেকেই শুরু হয় ‘দৃশ্যম থ্রি’-এর কাহিনি। বিজয় সালগাঁওকার (অজয় দেবগন) এতদিন ধরে যেভাবে তার পরিবারকে আড়াল করে আসছিলেন, নতুন পুলিশ কর্মকর্তা জয়দীপ আহলাওয়াতের প্রবেশের ফলে তা আবারও কঠিন হুমকির মুখে পড়ে। অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত ছাড়াও এতে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, প্রকাশ রাজ এবং ইশিতা দত্ত।