কর্পোরেট ডেস্ক: প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেল এণ্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানীর শেয়ার হোল্ডাররা গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
বনশ্রীতে শেলটেক সিরামিক্সের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশেকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। স্বতন্ত্র পরিচালক ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ হাসান, স্বতন্ত্র পরিচালক আবদুহু রুহুল মাসীহ এবং শিরীন আক্তার সভায় উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ জেড এম আকরামুল হক এবং উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম এবং কোম্পানীর উদ্যোক্তা ও সাবেক ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম রবিউল হক এবং নাসির উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা ও সাবেক পরিচালক জুনেদ আহমেদ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সুবাস চন্দ্র মৌলিক এফসিএস সভাটি পরিচালনা করেন।
—জা. অর্থনীতি/এনজে
