অনলাইন ডেস্ক: দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ সেপ্টেম্বর স্বর্ণ ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে এসব গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
এদিকে, দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই