জাতীয় অর্থনীতি ডেস্ক: হয়নি মামলার রায়। ১৩ বছর ধরে কারাবন্দি ছেলে। মায়ের অসহায় কান্না।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া তারিখ পিছিয়েছে ১২৯ বার। সাড়ে ১৪ বছরে মেলেনি অপরাধীদের খোঁজ। অথচ এই মামলায় সন্দেহভাজন হিসেবে গত সাড়ে ১৩ বছর ধরে কারাগারে বন্দি মৌলভীবাজারের বড়লেখার এনামুল কবীর।
পরিবারের দাবি, দীর্ঘ সময় হত্যাকাণ্ডে এনামুলের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।
পিবিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনেও এনামুলকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে কারাগারের বিশেষ ওয়ার্ডে চিকিৎসাধীন এনামুল।
সাংবাদিক দম্পতি সাগর রুনির বাসার নিরাপত্তাপ্রহরী ছিলেন এনামুল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এনামুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি
