আন্তর্জাতিক ডেস্ক: জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকির মরদেহ রাজধানী টোকিওর কাবুকিচো এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। জাপানের সংবাদমাধ্যম টোকিও রিপোর্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
কাবুকিচো এলাকার একটি বারের মালিক সাকিতোর অ্যাপার্টমেন্টে কুরাকির মরদেহ দেখতে পান তার এক বন্ধু। পরে বিষয়টি সাকিতোকে জানানো হলে তিনি ঘটনাস্থলে যান এবং টোকিও পুলিশের সঙ্গে কথা বলেন।
কুরাকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সাকিতো। একই সঙ্গে মৃত্যুর ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অনুমান বন্ধ করার আহ্বান জানান তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছিল, সাকিতো নিজেই কুরাকির মরদেহ দেখতে পান। তবে এ দাবি নাকচ করে তিনি জানান, কুরাকির এক বন্ধু প্রথমে তার মরদেহ দেখতে পান এবং পরে তাকে ফোন করেন।
সাকিতো আরও জানান, কুরাকি তার সঙ্গে সম্পর্কের নানা সমস্যা নিয়ে কথা বলেছিলেন। তবে এসব বিষয়কে কেন্দ্র করে ভুল তথ্য বা অনুমান ছড়ানোর ফলে মৃত কুরাকি কিংবা তার আশপাশের মানুষের যেন আর কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
২০২৪ সালে পর্নো তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন কুরাকি। চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে অনুষ্ঠেয় একটি প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পের এক্সপোতে তার অংশ নেওয়ার কথা ছিল।
তবে চলতি বছরের জুনে তিনি কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দেন। একটি সড়ক দুর্ঘটনায় মুখ ও চোয়ালে আঘাত পাওয়ার পর তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।
জা.অর্থনীতি/এসআই
