শেরপুর সীমান্তে পাঁচ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারত থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকার বেশি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

—জা. অর্থনীতি/এলএটি