মৌলভীবাজারে অনাবাদি জমিতে ড্রাগনের বাম্পার ফলন

জাতীয় অর্থনীতি ডেস্ক: থোকায় থোকায় ঝুলছে রসালো ফল ড্রাগন। আশানুরূপ ফলনে খুশি উদ্যোক্তারা। তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। এতে, একদিকে (অ্যাকদিকে) যেমন রাসায়নিক মুক্ত ফল পাচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে, ফলগুলো বিতরণ করা হচ্ছে চা-শ্রমিকদের মাঝেও।

মৌলভীবাজারের কুলাউড়ার সিরাজনগর চা বাগানের অব্যবহৃত জমিতে গড়ে তোলা হয়েছে ড্রাগনের বাগান। প্রকল্পে রোপন করা হয়েছে থাই রেড, জাম্বো রেড ও হোয়াইট পিঙ্ক জাতের প্রায় ১৪ হাজার ড্রাগন গাছ। এতে বাগান কর্তৃপক্ষের খরচ হয় প্রায় ১২ লাখ টাকা।

প্রথম বছর শেষে দ্বিতীয় বছরে ফল আসে ড্রাগন গাছে। চলতি মৌসুমে এরইমধ্যে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ টাকার ফল।

উদ্যোক্তাদের আয়ের পাশাপাশি বাগানের চা শ্রমিকরা বিনামূল্যে পাচ্ছেন ফল। এতে তাদের পুষ্টির ঘাটতি পূরণের পাশাপাশি তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

—জা.অর্থনীতি/জেআরটি