হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার দুজনে দাঁড়াল।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত একদিনে দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

—জা.অর্থনীতি/আইবিএম