বিজিবির অভিযানে প্রায় সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিজিবির অভিযানে প্রায় সোয়া কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও পণ্যের মোট মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা। 

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল এবং মাদক জব্দ করা হয়।

নেভিগেশন চ্যানেলে জাল, চট্টগ্রাম বন্দরের সতর্কতা

বিজিবি জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে একটি ট্রাক সিলেট হতে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবির টহলদল ট্রাকটি তল্লাশি করে উন্নতমানের ১৩৭ পিস ভারতীয় কম্বল, ১ হাজার ৫৬৯টি রেড বোল এনার্জি ড্রিংকস ক্যান, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট, ৮ হাজার ৪৫০ পিস উন্নতমানের সানগ্লাস জব্দ করা হয়। এসব মালামালসহ ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে