অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর গুলশনের নিজ বাসা থেকে এদিন লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ডিবি'র অতিরিক্ত এ কমিশনার।
—জা.অর্থনীতি/জেআরটি
