জুলাই শহীদ দিবসে বিএমইউতে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করেছে, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে এবং নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করতে হবে।

এছাড়াও আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজ প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং দেশের স্বার্থবিরোধী আইন ও চুক্তি বাতিলের দাবি জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে শহীদ ওয়াসীমের বাবা শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধার বাবা অধ্যাপক ডা. জাকারিয়া আজিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/জেআরটি