খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে তা হবে তেহরানের স্থায়ী জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। বর্তমানে ইরানের এই রাজধানীর জনসংখ্যা প্রায় ১ কোটি। বিপুল সংখ্যক মানুষের এই আগমনকে কেন্দ্র করে তেহরানজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল জানাজা ও আনুষ্ঠানিকতা কেবল তেহরানেই সীমাবদ্ধ থাকছে না। রাজধানী ছাড়াও ইরানের অন্যতম পবিত্র নগরী কোম এবং মাশহাদ-এ বিশেষ শোকানুষ্ঠান ও জানাজার আয়োজন করা হয়েছে। এই শহরগুলোতেও লাখ লাখ মানুষের ঢল নামবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিপুল এই জনস্রোত সামাল দিতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তেহরানসহ সংশ্লিষ্ট শহরগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই