নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার
ছবি সংগৃহীত

সিলেট প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার মাত্র একদিনের মাথায় চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবার ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার নিখোঁজ ছাত্রীরা ঠাকুরগাঁও থেকে এসে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রলোভন দেখিয়ে সীমান্ত এলাকা দিয়ে এই চার স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা করছিল। ঘটনার পেছনে জড়িত চক্রটিকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

—জা. অর্থনীতি/এলএটি