পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জয়ন্ত সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বন্ধুদের সাথে গঙ্গা পূজা দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বুধবার (২৪ ২৪ জুন) বিকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পর চিকিৎসক ডা. রাশেদ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয়ন্ত সরকার শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলটি তিনি নিজেই চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কড়াই গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ওসি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয় এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি