পটুয়াখালী প্রতিনিধি: “উপকূলের সংগ্রামে বহমান” স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে ও শিক্ষায় উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এবং আয়োজক সংস্থার কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার নিশান বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ধরনের সবুজ উদ্যোগ উপকূলের পরিবেশ ও নতুন প্রজন্মের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। নিশান বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা হলেন— সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান ফকির, কোডেক-এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন মানিক এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচিত ১৭০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুইটি করে উন্নত জাতের ফলজ গাছের চারা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।
—জা. অর্থনীতি/এলএটি