ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এতো হেরে যেত না।
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান মন্ত্রী।
—জা.অর্থনীতি/এনজে