অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা ৩ দফা কমানোর পর এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ দাম বাড়ার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বাজারে ২২ ক্যারেটের ভালো মানের সোনা প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর তথ্য অনুযায়ী শনিবার (২ মে) আগের দামেই বিক্রি হচ্ছে সোনা।
কার্যকর হওয়া নতুন বাজারদর নিচে দেওয়া হলো:
* ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি)
* ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত ৬০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছে।
সোনার দামে দফায় দফায় পরিবর্তন এলেও রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।
হঠাৎ করে একই দিনে দুইবার দামের এই পরিবর্তন জুয়েলারি ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের মাঝেও বিভ্রান্তি তৈরি করেছে।
—জা.অর্থনীতি/এএইচএ