বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
