মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
