রাজধানীর কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
মিরপুরের ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে পুলিশ।