শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ❙ ২৩ কার্তিক ১৪৩৩

বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ অপসারণে অভিযান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ (নদী থেকে নোনা পানি উত্তোলনের পাইপলাইন) অপসারণে বিশেষ অভিযান শুরু হয়েছে।