একসঙ্গে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে একসঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।