Print Date & Time : 22 October 2026 Thursday 09:16 am

রংপুরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার

image

রংপুর প্রতিনিধি: রংপুরে বাবাকে বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় পীরগাছা উপজেলা থেকে হাসানুরকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সেলিম মালিক।

হাসানুর তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে। 

মামলার বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক কলহের জেরে মা হাসনা বেগমের সাথে খারাপ আচারণসহ অভিমান করে হাসানুর রহমান। রাগ ভাঙ্গাতে শাশুড়ি মর্জিনা বেগম হাসানুরসহ তার মাকে এক সাথে ভাত খাওয়ার জন্য জোর করে। একপর্যায়ে হাসানুর রাগ করে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটি দেখে হাসানুরের বাবা মাহবুর হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে হাসানুরকে আঘাত করে। এ সময় হাসানুর ফল কাটা ধারালো ছুরি দিয়ে বাবা মাহবুরের ডান কাঁধের উপর সজোরে আঘাত করে। এতে রক্তাক্তসহ গুরুতর আহত হন তিনি। 

কুমিল্লা ও লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮১

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মাহবুর মারা যান। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর হাসনা বেগম নিজ ছেলে হাসানুরের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আত্মগোপনে চলে যায় হাসানুর। গতকাল পুলিশ কৌশলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করে।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ভুক্তভোগী ন্যায়বিচার পাবে বলে প্রত্যাশা করছি। তদন্ত কার্যক্রম শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। 

 —জা. অর্থনীতি/এনজে