Print Date & Time : 08 November 2026 Sunday 01:56 pm

এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

image

কর্পোরেট ডেস্ক: এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব তাদের কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ক্লাবের নামে নিবন্ধন প্রক্রিয়াসহ অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজাধানীর একটি রেস্তোরায় ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন। 

বৈঠকে অন্যান্য পরিচালকদের মধ্যে অংশ নেন- ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।

ক্লাব পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে অন্য পরিচালকরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া এবং শাহেদ আলম। 

প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা

ক্লাবটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এই ক্লাবের সদস্য হতে পারবেন।

ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে। 

সম্প্রতি ক্লাবটি ’অফিস অব দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস -আরজেএসসির নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের ঐতিহাসিক যাত্রা শুরু হল। 

বৈঠকে ক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বন্টন করা, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্যে বিশেষ নম্বর বরাদ্দ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবকমিটি গঠন করা হয়।

আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও কর্পোরেট ইন্ড্রাস্টির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও সদস্য তার পরিবারের চিত্তবিনোদনের জন্যে নানান কর্যক্রম গ্রহন করবে বলে জানিয়েছেন ক্লাব পরিচালকরা।

—জা.অর্থনীতি/এনজে