Print Date & Time : 26 October 2026 Monday 08:41 am

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

image

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

বিএইচ ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকে বিএইচই ইউনি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও গাইডলাইন দিয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করে প্রতিষ্ঠানটি।

স্কুলে যাওয়ার পথে ২ শিক্ষার্থী নিখোঁজ, ৩ দিনেও মেলেনি সন্ধান

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। এই সাফল্যের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তি-যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

বিএইচই ইউনি পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়।

—জা. অর্থনীতি/এনজে