বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার, সংসদীয় কূটনীতি সম্প্রসারণ এবং বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ।
‘চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে’
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় চীনের ভূমিকা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
বাংলাদেশিদের জন্য ভিসার নিয়ম সহজ করল চীনা দূতাবাস
বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় জোরদার, বাংলাদেশ-চীনের কৌশলগত অংশীদারিত্বকে আরও কার্যকর করা এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত বৈঠকে অংশ নেন।
আনোয়ারায় চীনা ইকোনমিক জোন নির্মাণকাজ শুরু
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সদস্যদের পরিচিতি পর্ব ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/আরএস