জাতীয় অর্থনীতি বিনোদন: গোপনে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অবশেষে বিয়ের খবর প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। শুধু তাই নয়, বিয়ের পরই স্বামীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনে মক্কায় পাড়ি জমিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মসজিদুল হারামে পবিত্র কাবার সামনে স্বামীসহ দুটি ছবি পোস্ট করে এই সুসংবাদ জানান অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, কাবার প্রাঙ্গণে দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছেন এবং অপরটিতে পেছন থেকে নীহাকে জড়িয়ে ধরে আছেন তার জীবনসঙ্গী।
ক্যাপশনে নীহা লিখেছেন, “যে অধ্যায়টি এতদিন ব্যক্তিগত রেখেছিলাম, তা সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন।”
এর আগে গত জুন মাসে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেও পাত্রের পরিচয় গোপন রেখেছিলেন তিনি। পাকিস্তানি যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও এখনো স্বামীর নির্দিষ্ট পরিচয় সামনে আনেননি নীহা। তবে উপযুক্ত সময়ে নিজেই জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় তারকা।
জা. অর্থনীতি/এআর
