মিগেলের মর্মান্তিক মৃত্যু, মেসি বললেন ‘কিছু বলার ভাষা নেই’

জাতীয় অর্থনীতি স্পোর্টস: প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠে প্রাণ হারিয়েছেন স্পেনের ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে বিশ্ব ফুটবল অঙ্গনে। ব্যথিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলের ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘কিছু বলার ভাষা নেই... তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করি।’ পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিশ্বের বড় বড় ক্লাবগুলোও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

সম্প্রতি স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি অ্যান্ডোরার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর গুরুতর আহত হন মিগেল। মাঠ থেকেই তাকে হাসপাতালে নেওয়ার পথে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্লাব তেনেরিফে ও গোটা ক্রীড়াবিশ্ব।

জা. অর্থনীতি/এআর