জাতীয় অর্থনীতি স্পোর্টস: দীর্ঘ ৮ বছর পর ঢাকায় ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিটের সর্বনিম্ন দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সাফের এক সভায় টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে ‘টিকিফাই’। মোট ৫টি শ্রেণিতে টিকিট পাওয়া যাবে—সাধারণ গ্যালারি ১ হাজার, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি ৭ হাজার, রেড বক্স ৮ হাজার এবং করপোরেট বক্স ১০ হাজার টাকা। একটি টিকিট কিনলেই দর্শকরা প্রতিদিনের দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন।
এদিকে গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় টিকিফাইয়ের ওয়েবসাইট নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। ফলে এবারের আসরে দর্শকদের জন্য সাইবার হামলা বা সার্ভার জটিলতা এড়িয়ে টিকিট প্রাপ্তি সহজ করাই এখন বড় চ্যালেঞ্জ। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এই আসরের।
জা. অর্থনীতি/এআর