জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘এলিয়েন’-এর নতুন কিস্তি নির্মাণে প্রযোজক রিডলি স্কটের সঙ্গী হচ্ছেন খ্যাতনামা চিত্রনাট্যকার অ্যারন গুযিকোভস্কি।
হলিউড প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই রহস্যময় প্রজেক্টটির প্রযোজনায় রয়েছেন মূল ফ্র্যাঞ্চাইজির প্রখ্যাত পরিচালক রিডলি স্কট ও মাইকেল প্রুস। ‘প্রিজনার্স’ চলচ্চিত্র এবং এইচবিও ম্যাক্সের জনপ্রিয় সিরিজ ‘রেইজড বাই উলভস’-এর জন্য পরিচিত গুযিকোভস্কির সাথে স্কটের এটি দ্বিতীয় কাজ।
তবে নতুন এই সিনেমাটি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘এলিয়েন: রমুলুস’-এর কোনো সিক্যুয়েল নয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি মূলত রিডলি স্কট পরিচালিত ২০১০-এর দশকের ‘প্রোমিথিয়াস’ ও ‘এলিয়েন: কভেন্যান্ট’ সিনেমা দুটির গল্পের সাথে সম্পর্কিত হবে। যেখানে মূল সংযোগসূত্র হিসেবে থাকছে মাইকেল ফাসবেন্ডার অভিনীত নীতিহীন অ্যান্ড্রয়েড চরিত্রটি। তবে এখন পর্যন্ত কোনো পরিচালক বা অভিনয়শিল্পী আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি।
বর্তমানে অ্যারন গুযিকোভস্কি ভিডিও গেম ‘ডেথ স্ট্র্যান্ডিং’-এর অ্যানিমেশন রূপান্তরসহ বেশ কয়েকটি হাইপ্রোফাইল প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন। নতুন এই ‘এলিয়েন’ সিনেমা নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই জোর কৌতূহল তৈরি হয়েছে।
জা. অর্থনীতি/এআর