জাতীয় অর্থনীতি বিনোদন: সময়ের সাথে সুর ও প্রজন্মের বদল হলেও বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে অনন্য এক নাম ‘ফিডব্যাক’। দেখতে দেখতে সংগীতাঙ্গনে ৫০ বছরের এক অবিস্মরণীয় পথচলা পূর্ণ করল জনপ্রিয় এই ব্যান্ডদলটি।
১৯৭৬ সালে ‘ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি’ নামে যাত্রা শুরু করা দলটি প্রথম দিকে পপসংগীত পরিবেশন করলেও আশির দশক থেকে পুরোপুরি বাংলা গানে মনযোগ দেয়। ফোয়াদ নাসের বাবু, এরশাদ মঈনুদ্দিন পলি, মাকসুদুল হক এবং লাবু রহমানের মতো দিকপালদের হাত ধরে শ্রোতাদের মাঝে স্থায়ী জায়গা করে নেয় তারা।
নববর্ষের চিরচেনা সুর ‘মেলায় যাই রে’ থেকে শুরু করে ‘মেলা’, ‘উল্লাস’, ‘বঙ্গাব্দ ১৪০০’ ও ‘দেহঘড়ি’-র মতো একের পর এক কালজয়ী অ্যালবাম উপহার দিয়েছে দলটি।
বহু চড়াই-উতরাই পেরিয়ে আজও নতুনদের সাথে নিয়ে গান পরিবেশন করে যাচ্ছে ব্যান্ডের বর্তমান সদস্যরা। ১৯৯৫ সালে 'যায় যায় দিন' এবং ২০১৭ সালে 'আরটিভি' বেস্ট ব্যান্ড পুরস্কারসহ ঝুলিতে জমা পড়েছে অগণিত শ্রোতার ভালোবাসা। বাংলা ব্যান্ডের ইতিহাসে ফিডব্যাকের এই সুরের যাত্রা অমর এক মহাকাব্য হয়ে থাকবে।
জা. অর্থনীতি/এআর
