সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ছবি: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কলেজের সামনে থামে। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী উপহার তুলে দেন এবং সেলফি তোলেন।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

এরপর বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাকে স্বাগত জানাতে সড়কের দুইপাশে জড়ো হন। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় হাত নেড়ে শুভেচ্ছা জানায় উপস্থিত জনতা।

—জা. অর্থনীতি/এনজে