কেপভার্দে : আফ্রিকান রূপকথার ছন্দেই এগোবে বাংলাদেশ ফুটবল

জাতীয় অর্থনীতি স্পোর্টস: মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপভার্দে প্রায় শতভাগ প্রবাসী ফুটবলার নিয়ে ২০২৬ বিশ্বকাপে চমক দেখিয়েছিল। এবার আফ্রিকান সেই রূপকথার পথ ধরেই বাংলাদেশ ফুটবলের নবজাগরণের পরিকল্পনা করছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা দেওয়ান চৌধুরীর পরামর্শেই মূলত প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার গতি বেড়েছে।

২০২৫ সালে ভারতের বিপক্ষে অভিষিক্ত হওয়া হামজার মতে, দীর্ঘমেয়াদি ও সঠিক পরিকল্পনা থাকলে ২০৩০ বিশ্বকাপের বর্ধিত কোটায় বাংলাদেশও অংশ নেওয়ার স্বপ্ন দেখতে পারে। 

ইতিমধ্যে জামাল ভূঁইয়া, তারিক কাজী, সামিত সোম, ফাহমিদুল ইসলামদের পাশাপাশি রোনাল সুলিভানের মতো প্রবাসীদের জাতীয় দলে আগমন ঘটেছে। আসিয়ান কাপে ব্যর্থতা থাকলেও আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছে বাফুফে।

২৩ বছর পর সাফ ট্রফি পুনরুদ্ধারে প্রবাসীদের নিয়ে সেরা একাদশ তৈরির ইঙ্গিত দিয়েছেন ফুটবল কর্তারা। কেপভার্দের মতোই আন্তর্জাতিক প্রবাসীদের ওপর নির্ভর করে লাল-সবুজের দল ব্যর্থতার বৃত্ত ভেঙে কতদূর যেতে পারে, সাফ ফুটবলেই যেন হবে তার আসল অগ্নিপরীক্ষা!

জা. অর্থনীতি/এআর