উৎসবের আমেজে বিদ্যা সিনহা মীমের শারদীয় পূজা

বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজার বর্ণিল আমেজে মেতেছেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ষষ্ঠীর দিনে স্বামী সনি পোদ্দার ও পরিবারের প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে ভালোবাসার মুহূর্তগুলো অনুরাগীদের সাথে ভাগ করে নেন এই অভিনেত্রী। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে উৎসবের ঝলমলে সাজে দেখা গেছে মিমকে। প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি ও উদযাপনের প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে তার অমলিন হাসি। ছবির ক্যাপশনে ‘শুভ ষষ্ঠী’ লিখে অনুরাগীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মিম। 

এক সাক্ষাৎকারে তিনি জানান, ষষ্ঠী থেকে দশমী, পূজার দিনগুলোতে বর্ণিল পোশাকের পাশাপাশি মণ্ডপে যাওয়ার বিশেষ পরিকল্পনা রয়েছে।
 

image

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়ে বিনোদন জগতে আসা এই তারকার বড় পর্দায় অভিষেক ঘটেছিল প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্র দিয়ে। ২০২২ সালে ব্যাঙ্কার সনি পোদ্দারকে বিয়ের পর থেকেই যেকোনো উৎসবের অনাবিল আনন্দ স্বামীর সঙ্গেই ভাগ করে নেন এই অভিনেত্রী। 

জা. অর্থনীতি/এআর