স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাত বছর পর আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে খেলতে নেমে টসের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে শুধু প্রথম ম্যাচই নয়, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পূর্ণাঙ্গ অধিনায়ক লিটন দাস। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয় এবং উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন নুরুল হাসান সোহান। একই সঙ্গে জ্বরের কারণে একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। তিন পেসার নিয়ে গঠিত টাইগার একাদশে ফিরতি সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন।
ডাগআউটে বসে দলের খেলা দেখা লিটনের অনুপস্থিতিতে সিরিজ জয়ের পথে তরুণদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।
জা. অর্থনীতি/এআর
