চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকট
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: চীন যদি হঠাৎ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করে দেয়, এশিয়ার বাজারে কেমন প্রভাব পড়তে পারে? কারণ, দেশের ভেতরের মজুত বাড়িয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে বেইজিং! এরই মধ্যে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বাড়তে শুরু করেছে! বাংলাদেশসহ পুরো এশিয়ায় বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে! চীন তাদের দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল বা রিফাইন্ড ফুয়েল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। 

দেশের ভেতরে জ্বালানি মজুত বাড়িয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে! এর ফলে, বাংলাদেশসহ পুরো এশিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে! চীনের বড় বড় তেল শোধনাগার বা রিফাইনারিগুলো অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলোতে। এসব দেশের জ্বালানি চাহিদার বড় একটি অংশ চীনের ওপর নির্ভরশীল। 

এর আগে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও নানা সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করছিল। গত জুলাইয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও চীনের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি কমে যাওয়ায় বেইজিং আবারও কড়াকড়ি আরোপ করেছে! 
বিশ্লেষকদের মতে, দেশের ভেতরের জ্বালানি মজুত পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত চীন এই নিষেধাজ্ঞা তুলে নেবে না।

চীনের এই আকস্মিক পদক্ষেপের প্রভাব এরই মধ্যে এশিয়ার জ্বালানি বাজারে পড়ছে। ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বাড়ছে বলে জানানো হয়েছে। 

এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে টানাপোড়েন চলছে। তার ওপর চীনের রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এশিয়ার বাজারে নতুন চাপ তৈরি করতে পারে। এর ফলে, সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

এশিয়ায় বাড়ছে জ্বালানি সংকট? 

চীন যদি হঠাৎ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করে দেয়, এশিয়ার বাজারে কেমন প্রভাব পড়তে পারে? কারণ, দেশের ভেতরের মজুত বাড়িয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে বেইজিং! এরই মধ্যে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বাড়তে শুরু করেছে! বাংলাদেশসহ পুরো এশিয়ায় বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

এশিয়ায় জ্বালানির বড় ধাক্কা আসছে? 

চীন পরিশোধিত জ্বালানি তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে! দেশের ভেতরে মজুত বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই বেইজিং এই সিদ্ধান্ত নিয়েছে! অক্টোবর মাসের জন্য পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের সব চালান বাতিল বা স্থগিত করেছে চীনের বড় রিফাইনারিগুলো। এর প্রভাব পড়তে পারে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশে। এরই মধ্যে এশিয়ার বাজারে ডিজেলসহ অন্যান্য জ্বালানির দাম বাড়ছে।    

 

—জা. অর্থনীতি/এলএটি