লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এখন ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টে ঝুঁকছে। বাংলাদেশেও এ পদ্ধতি এখন বেশ জনপ্রিয়! কিন্তু অনলাইন পেমেন্ট করতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বাংলাদেশ ব্যাংক শনাক্ত করেছে ২২টি অনুমোদনহীন পেমেন্ট প্ল্যাটফর্ম! এসব প্ল্যাটফর্মে লেনদেন করলে অর্থ হারানোর ঝুঁকি থাকতে পারে! অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা দেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে এবং কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

কোন ২২টি প্ল্যাটফর্ম থেকে সতর্ক থাকতে হবে?
কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো-বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের। 

বাংলাদেশ ব্যাংক বলেছে, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকা প্রয়োজন। একইসঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো ধরনের লেনদেন থেকেও বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই সতর্কতার মূল বিষয় হলো-অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা দেওয়া আইন অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। তাই এসব প্ল্যাটফর্ম ব্যবহার ও লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে সতর্কতা!
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব এখন ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টে ঝুঁকছে। বাংলাদেশেও এ পদ্ধতি এখন বেশ জনপ্রিয়! কিন্তু অনলাইন পেমেন্ট করতে গিয়ে বিপদে পড়ছেন না তো? বাংলাদেশ ব্যাংক শনাক্ত করেছে ২২টি অনুমোদনহীন পেমেন্ট প্ল্যাটফর্ম! এসব প্ল্যাটফর্মে লেনদেন করলে অর্থ হারানোর ঝুঁকি থাকতে পারে! অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা দেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ২২টি প্ল্যাটফর্ম থেকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা দেওয়া ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। কষ্টার্জিত অর্থের নিরাপত্তা ও আইনি ঝুঁকি এড়াতে এসব প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।