আজকের পত্রিকার শিরোনাম গুলো একনজরে দেখে নিন
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: 

জাতীয় অর্থনীতি - ডিসেম্বরে খেলাপি না করতে সময় চায় জিপিএইচ গ্রুপ
জিপিএইচ গ্রুপের প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ, খেলাপি ঠেকাতে চার মাস সময় চায় জিপিএইচ ইস্পাত

কালবেলা - রাজউকের ঘুমে বেহাত ১১ একর 
রাজউকের ১১ একর জমি ২১ বছর ধরে বেদখল, মেরুল বাড্ডার জমিতে গড়ে উঠেছে বাজার, ৬ হাজার মানুষের প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

কালের কন্ঠ – পাঠদানে প্রশিক্ষণবিহীন আড়াই লাখ শিক্ষক
প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখ শিক্ষক
প্রশিক্ষণবিহীন শিক্ষকদের কারণে শিক্ষার মান নিয়ে উদ্বেগ। 

সমকাল – খুন ধর্ষণ বেশি ওয়ারীতে চুরি গুলশান – উত্তরায় 
মামলার সংখ্যায় এগিয়ে ওয়ারী ১৮৯৬ গুলশানে চুরি ১৬৮, উত্তরায় ১৬৩ 

দৈনিক ইত্তেফাক - বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের 
বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চিন্তা সরকারের, দুই অংশ থেকে ১৭ কোটি টন কয়লা উত্তোলনের সম্ভাবনা, সমীক্ষা ও পুনর্বাসন বড় চ্যালেঞ্জ।

আগামীর সময় - কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা 
কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই ৫০ কোটি টাকা লোপাট, ১৯ লাখ টাকার বাজেটের বিপরীতে ৪৯ কোটি ৩৬ লাখ টাকার বিল, অডিটে ধরা পড়েছে অনিয়ম।

Jamuna Television – রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় তিন দফা দাবি সাংবাদিকদের 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন দফা দাবি
জড়িতদের গ্রেপ্তার, মামলা, ছাত্রত্ব ও সনদ বাতিলের দাবি সাংবাদিকদের 

Channel 24 - বিশ্ব শিক্ষক দিবস, সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন যারা
সামান্য প্রাপ্তি নিয়েই আলো ছড়াচ্ছেন শিক্ষকেরা, অভাব-অনটনের মাঝেও মানুষের জন্য কাজ করে অনুপ্রেরণা জোগাচ্ছেন অনেকে।

Starnews - ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই 
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলা, ও বলসোনারোর মধ্যে জমে উঠেছে দ্বিতীয় দফার লড়াই। 

Ekhon Tv - আজ বিশ্ব শিক্ষক দিবস
আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।    

 

—জা. অর্থনীতি/এলএটি