দিয়াবাড়ি থেকে মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার

অনলাইন ডেস্ক: রাড্ডা টিকাকেন্দ্র থেকে লুট হওয়া মালামাল দিয়াবাড়িতে ২ কাভার্ড ভ্যানে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিয়াবাড়িতে পরিত্যক্ত অবস্থায় মালামাল উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ। 

আরও পড়ুন: রাজধানীতে গভীর রাতে টিকাদান কেন্দ্রে হামলা, ভেঙে ফেলা হলো ভবন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়। এরইমধ্যে, ভাঙচুরে অংশ নেওয়া ৪ জনকে গ্রেফতারের কথা জানান তিনি। 

আরও পড়ুন: মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ৪

তিনি আরও জানান,  বিকেলে খবর আসে, উত্তরা দিয়াবাড়িতে দুটি কার্ভাড ভ্যান সড়কের পাশে পার্কিং করা ছিলো। এসব গাড়ি থেকে রাড্ডার মালামাল পাওয়া যায়।

—জা.অর্থনীতি/আরএস