‘গাজী নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা হিসেবে শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। 

তিনি বলেন, ‘আজকের এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সে নিয়ে আসছে। টাকার লোভে জড়িয়ে আত্মাহত্যায় প্ররোচিত করেছে।’

সোমবার (২১সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়ের সঙ্গে সব সময় ভালো কথা হতো বলে দাবি করেন মরিয়মের বাবা।

তিনি বলেন, মেয়ে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি।

প্রসঙ্গত, দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্লাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটেই ছিলেন গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ সময় মরিয়ম খাতুনের হাতে লেখা বেশ কয়েকটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ। 

এর আগে গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

—জা. অর্থনীতি/এএইচএ